মাছ-মাংসকেও ছাড়িয়ে গেছে সব্জির দাম ! প্রশাসন নীরব দর্শক কেন প্রশ্ন ক্রেতাদের? 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম। সবজি, আলু, পেঁয়াজ সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এসবে হাত লাগালেই যেন ছ্যাকা লাগছে। নাভিশ্বাস উঠছে আমজনতার। অভিযোগ দাম ক্রমাগত বেড়ে চললেও সংশ্লিষ্ট দপ্তর নির্বিকার। অসহায় জনতা। কিছুদিন আগে বন্যার কারনে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের। বিশেষ করে কৃষি ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকের সবজি ক্ষেতে জল জমে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বন্যার কবল থেকে মুক্ত হয়ে বর্তমানে মানুষ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন করে সবজি চাষ শুরু করেছেন। যদিও সেই সবজি বাজারে আসতে আরও সময় লাগবে। কিন্তু এরই মধ্যে বাজারে আকাশ ছোঁয়া মূল্য শাসক সবজির। শুধু শাক সবজি নয় আলু- পেঁয়াজের মূল্যও বেশি।

সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বললে চলে। বাজারে বর্তমানে যেসব সবজি আসছে অধিকাংশই বহিঃরাজ্যের বলে জানা গেছে। বাজারে সবকিছুর মূল্য আকাশছোঁয়া। বিক্রেতারাও স্বীকার করেন বাজারে বর্তমানে শাক সবজির মূল্য অনেকটা বেশি। কারন তাদেরকে চড়া দামে শাক সবজি ক্রয় করে আনতে হচ্ছে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...