রাজধানী থেকে এক যুবককে ফিল্মি কায়দায় অপহরণ করার অভিযোগে পুলিশের জালে আটক তিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুবক অপহরণের ঘটনায় পুলিশের জালে তিন।অপহরণের কারণ নিয়ে ধোঁয়াশা। রাজধানীতে কি ভেঙে পড়ছে আইন-শৃঙ্খলা? ফের এই প্রশ্নের উঁকি দিল জনমনে। এবার রাজধানী থেকে এক যুবককে ফিল্মি কায়দায় অপহরণ করার অভিযোগ। ঘটনা শনিবার রাতে। জানা গেছে সুমিত দাস নামে এক যুবক বন্ধুদের সঙ্গে বসে আড্ডায় ব্যস্ত ছিল এডভাইজার চৌমুহনী এলাকায়।

অভিযোগ তখনই বাইক ও একটি গাড়ি নিয়ে কিছু যুবক সুমিতকে অপহরণ করে। পরে হেরিটেজ পার্কের সামনে নিয়ে তাকে মারধর করে ফেলে যায় বলেও অভিযোগ। ঘটনা জানিয়ে পশ্চিম থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে আবির চক্রবর্তী, বিশাল বিশ্বাস সহ তিনজনকে।

আটক করা হয় অপহরণে ব্যবহৃত গাড়ি। রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। কি কারণে সুমিত দাস নামে যুবককে অপহরণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে পুরো ঘটনার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...