রাজধানীতে প্রকাশ্যে ট্রাফিক কর্মীকে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে আটক এক অভিযুক্ত 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে রাজধানীতে প্রকাশ্যে ট্রাফিক কর্মীকে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে আটক এক অভিযুক্ত। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। ধৃত অভিযুক্তর নাম দীপ দত্ত। তার বাড়ি রাজধানীর অরুন্ধতীনগর এলাকায়। পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। সম্প্রতি রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় দুই ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্তা করে তিন যুবক।

সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় একটি মামলা রুজু করা হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে দীপ দত্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক। তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিসের তরফে অভিযান চলছে। একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কে কিরণ কুমার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...