বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালো আমরা বাঙালী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিতে খুশি আমরা বাঙালী নেতৃত্ব। শনিবার দলের তরফে রাজধানীর শিবনগরে সাংবাদিক সম্মেলন করা হয়। দলের রাজ্য সচিব জানান,বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবিতে ত্রিপুরা, পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হয়।

দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয় কেন্দ্রের সরকারের তরফে। ৩ অক্টোবর কেন্দ্রের সরকার স্বীকৃতি দেয়। এর পেছনে বিভিন্ন সংস্থারও অবদান রয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আমরা বাঙালী নেতৃত্ব। যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তাদের এদিন স্মরণ করা হয়।

তিনি বলেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় বড় কথা নয়, স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভাষাকে সরকারি কাজকর্মে সর্বক্ষেত্রে যাতে স্বীকৃতি পায় সেই দাবি জানানো হয়। এদিন দলের তরফে ৬ টি দাবি জানানো হয়।

এর মধ্যে রয়েছে ত্রিপুরা, পশ্চিমবাংলা সহ বাংলা অধ্যুষিত সব অঞ্চলে এই ভাষার উন্নয়ন এবং প্রসারে আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং ভাষা গবেষণা কেন্দ্র স্থাপন, বাংলা লোক- সংস্কৃতিকে সংরক্ষণের ব্যবস্থা, কোন বাংলা মাধ্যম স্কুল বন্ধ করা যাবে না।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...