ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে ক্লাব গুলিকে গুরুত্ব দেওয়া হয় না : সেবক ভট্টাচার্য

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে বিনা রেজিস্ট্রেশনে ৭ টি ক্লাবকে খেলানো হয়েছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন-র তরফে। তার জন্য দায়ী লিগ সাব কমিটি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ব্লাড মাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য। এই পরিস্থিতিতে তিনি দাবি জানান ব্লাড মাউথ ক্লাবকে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করার।

অন্যথায় চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগকে অবৈধ হিসাবে ঘোষণা যাতে করা হয়। শুক্রবার ব্লাড মাউথ ক্লাবের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে ব্লাড মাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য বলেন, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের সংবিধান অনুযায়ী ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি হিসাবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে মাত্র একজন সদস্য রয়েছে।

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে ক্লাব গুলিকে গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। তিনি ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের সংবিধান পরিবর্তনেরও দাবি জানান। উল্লেখ্য এবছর লিগে রানার্সআপ হয় ব্লাড মাউথ ক্লাব। এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে দুর্গা পূজা নিয়ে ক্লাবের বিভিন্ন বিষয় তুলে ধরেন ক্লাব সম্পাদক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...