জেআরবেটি-র গ্রুপ ডি-র ফলাফল প্রকাশ হওয়ার পর হতাশ রাজ্যের দিব্যাঙ্গন যুবক যুবতীরা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেআরবিটি গ্রুপ-সির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনেক আগেই। সম্প্রতি গ্রুপ-ডির মেধা তালিকা প্রকাশ হয়েছে। স্বচ্ছতা বজায় রেখেয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তালিকা নিয়ে কিছুটা অসন্তুষ্ট দিব্যাঙ্গ চাকরিপ্রত্যাশীরা।জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দেয় দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা।

এদিন দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জেআরবিটি বোর্ডের অফিসে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জানান জেআরবিটি বোর্ড গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে চাকুরির জন্য পরীক্ষা নেয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাকুরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়।

কিন্তু দেখা যায় গ্রুপ-সি পদে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত ৩৭ টি ও গ্রুপ-ডি পদে ২০ টি পদ শূন্য রয়ে গেছে। তাই তাদের দাবি কোন ভাগ না করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত এই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করার। তাদের এ ধরণের দাবি কতটুকু যুক্তিসঙ্গত তা এখন দেখার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...