দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন বাঙালী মহিলা সমাজ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজার আনন্দে সকলে মেতে উঠতে চায়। কিন্তু সকলের পক্ষে টা আর হয়ে উঠে না আর্থিক কারণে। তাই পূজার সময়ে বিভিন্ন পূজা উদ্যোক্তা, সংস্থা সংগঠন এগিয়ে আসে দুঃস্থদের মধ্যে। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বাঙালী মহিলা সমাজের নেতৃত্ব। সংগঠনের এক নেত্রী জানান দুর্গা পুজার সময় সকলে চায় নতুন পোশাক পরিধান করে পুজায় বের হতে।

কিন্তু দেখা যায় অনেকের দুইবেলা দুই মুঠো খাবার যোগার করতে কষ্ট হয়।ফলে তাদের পক্ষে আর নতুন বস্ত্র ক্রয় করা সম্ভব হয় না। তাই প্রতি বছর বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে দুর্গা পুজার আগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। নতুন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...