আগামীদিনে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পড়ুয়ারা সর্বক্ষেত্রে রাজ্যের নাম উজ্জ্বল করবে : বিকাশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীদিনে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পড়ুয়ারা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জল করবে। রাআগামীদিনে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পড়ুয়ারা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জল করবে। রাজ্যে বর্তমানে ৬ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। আরও ৬ টি নির্মাণ কাজ চলছে। খেলাধূলা ও সংস্কৃতি চর্চা ছেলে-মেয়েদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়।

একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলাতেও এগিয়ে আসতে হবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন্যাল ইন্সটিটিউশন্যাল সোসাইটির তরফে হয় এই উৎসব।

রাজধানীর সুপারিবাগান দশরথ দেব স্মৃতি হলে হয় অনুষ্ঠান। এতে ৬ টি স্কুলের পড়ুয়ারা সংগীত, নৃত্য, নাটক প্রতিযোগিতায় অংশ নেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ছাড়াও, অধিকর্তা শুভাশিস দাস, টি আর পি ও পি টি জি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা সহ অন্যরা।

 

 

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...