ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যান দুর্ঘটনা কিছুতেই থেমে নেই। ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার ধনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। ঘটনা শুক্রবার রাতে। বাজার থেকে বাড়ি ফিরছিলেন পার্থ প্রতিম পাল নামে যুবকটি। তখনই এলাকার এক ভবঘুরে রাস্তার মাঝে চলে আসেন। তখন নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তায় বাইক নিয়ে পড়ে যায় এই যুবক।

এতে মাথায় আঘাত পায় পার্থ। যদিও ঘটনায় দুইজনই আহত হয়। সঙ্গে সঙ্গে পার্থ প্রতিম পালকে হাসপাতালে নেওয়া হলে জিবিতে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘটনায় ধনপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জিবিতে বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিধায়ক জানান, প্রয়াত যুবক এলাকার উপ- প্রধানের ছেলে।নিজেও একজন বিজেপির কার্যকর্তা ছিলেন পার্থ প্রতিম পাল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...