বন্যা পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক হয়ে কাজ করতে হবে : প্রদ্যুৎ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি ভয়াবহ বন্যায় সারা রাজ্য জুড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ২৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে একজন হচ্ছেন রাজধানীর আগরতলার ইন্দ্রনগরের চিরঞ্জিত দে। রাজ্য সরকারের তরফে তার পরিবারকে আর্থিক সহায়তা করেছে। পাশাপাশি এবার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।

শনিবার তিনি মৃতের বাড়িতে গিয়ে মা-বাবাকে সমবেদনা জানান পাশাপাশি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন, বন্যা পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। এইজন্য তিনি এগিয়ে এসেছেন বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...