মূর্তি ভাঙ্গা ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় সরব হলো তিপ্রা মথা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রানীরবাজার এলাকায় মূর্তি ভাঙ্গা ও বাড়িঘরে হামলা- অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির জানাল তিপ্রা মথা। দলের তরফে নিন্দা জানানো হয়েছে কইতরাবাড়ির ঘটনায়। বুধবার দলের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা মেবার কুমার জমাতিয়া, দলের মাইনরিটি বিভাগের নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে ১৮-২০ টি বাড়িতে লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। গাড়ি, গবাদি পশু, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা রাতের আঁধারে। সর্বশান্ত হয়েছে বেশকিছু পরিবার। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা। নেতৃত্ব আবেদন রাখেন পুলিস প্রশাসন ও সরকারের কাছে ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিপ্রা মথার নেতৃত্ব।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...