জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব হলো চাকরি প্রত্যাশীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- থমকে রয়েছে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ প্রায় দুই বছর হতে চললেও দপ্তর জেল পুলিশে ২৪৯ জন নিয়োগের বিষয়ে চুপ হয়ে বসে আছে। তা আর এগুচ্ছে না। অথচ নিয়োগের দাবিতে চাকরিপ্রত্যাশীরা বার কয়েক আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বিফল হয়। ফলে চাকরি প্রত্যাশী বেকারদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে।

তাই বুধবার ফের চাকরিপ্রার্থীরা আই জি প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দাবি জানায় আসন্ন দুর্গা পূজার আগে যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চাকুরি প্রত্যাশিতরা বুধবার আইজি প্রিজনের কাছে ডেপুটেশন দেন।

তাদের দাবি জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার। চাকুরি প্রত্যাশিতরা জানায় ২০২২ সালে জেল পুলিশ পদে চাকুরির জন্য শারীরিক মাপ নেওয়া হয়। তারপর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কি অবস্থায় রয়েছে তারা তা জানে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে তা কারো বোধগম্য হচ্ছে না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...