স্বাধীনতা দিবসের সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে রেল ব্রিজে মিলল এক ব্যক্তির মৃতদেহ। ঝুলন্ত অবস্থায় পাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কিভাবে মৃত্যু এনিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাধারঘাট শ্রীপল্লী এলাকায়।

স্থানীয় লোকজন রেল ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। ঘটনা জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেন নি। ঘটনার খবর পেয়ে প্রায় ঘণ্টা খানেক পরে সেখানে যান পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে নেমেছে। সাতসকালে ঝুলন্ত অবস্থায় ব্রিজের নিচে মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্য। ব্রিজের উপরে পাওয়া গেছে জুতা, জলের বোতল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...