নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক যুবক। পারিবারিক ঝামেলার জেরে অভিমানে আত্মহত্যা করে সুমন দাস নামে এক যুবক। ময়নাতদন্ত শেষে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রামনগর পুলিস ফাঁড়ির অধীন আগরতলা বড়জলা এলাকায়।স্থানীয় বাসিন্দা পরিতোষ দাসের ছেলে সুমন দাস।বিবাহিত সুমনের স্ত্রী, ছোট ছোট দুই শিশু সন্তান রয়েছে। রামনগর ফাঁড়ির এক পুলিস আধিকারিক জানান পারিবারিক কোন বিষয় নিয়ে ঝামেলার জেরে আত্মহত্যা করেছে সুমন দাস নামে যুবকটি।

বাড়ির লোকজন ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিবিতে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...