ভাড়াবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাড়াবাড়ি থেকে যুবতী বধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনায় রাজধানীর শিবনগর এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে সোমবার সকালে। শিবনগর এলাকায় প্রায় এক বছর আগে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া আসেন অনিক বণিক। তার স্ত্রীর নাম পায়েল বণিক। প্রায় ৫-৬ বছর আগে বাড়ির অমতে দুইজনে ভালোবেসে বিয়ে করেন। তবে বধূর বাপের বাড়ি বিশালগড় বলে অনিক দাবি করলেও অন্যদের মতে বধূর বাড়ি বাংলাদেশ।

জানা গেছে অনিক রাজধানীতে একটি জুয়েলারিতে কাজ করে। সোমবার সকালে ভাড়া ঘরে যুবতী বধূর ঝুলন্ত মৃতদেহ মিলে। অনিক বনিক জানায় রবিবার রাতে সে বাড়িতে ছিল না। এক নিকট আত্বীয়কে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছিল। সে স্ত্রীকে ফোন করে তা জানিয়েও ছিল। সোমবার সকালে সে হাসপাতাল থেকে ভাড়া বাড়িতে আসে। ভাড়া বাড়িতে আসার পর দেখতে পায় তার সন্তান ঘরের দরজায় কান্না করছে। ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় স্ত্রী। সে আরও জানায় তার স্ত্রী সব সময় তাকে সন্দেহ করতো।

এদিকে একই বাড়িতে ভাড়া থাকা অপর এক ব্যক্তি জানান, অনিক ও তার স্ত্রী বাড়ির কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতো না। সোমবার সকালে তিনি দেখেন অনিক সন্তানকে নিয়ে দ্রুত ভাড়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর তিনি অন্য লোকের কাছ থেকে জানতে পারেন অনিকের স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছে। এরই মধ্যে অনিক সন্তানকে অন্য কোথাও রেখে বাড়িতে ফিরে আসে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ নামিয়ে জিবিতে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মৃত বধূর স্বামীর কথাবার্তায় অমিল পাওয়া যাচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে পুলিশ প্রকৃত ঘটনা খুঁজে বের করতে পুলিশ যাতে সঠিক তদন্ত করে।

 

 

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...