পর্যটন ও ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সৌরভ গাঙ্গুলীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যের পর্যটনের উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে সহায়তা করার জন্য রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে অনুরোধ জানিয়েছেন। আজ রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সৌরভ গাঙ্গুলী মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। আলোচনার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তৃষ্ণা অভয়ারণ্যে পরবর্তী সময়ে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলীকে অনুরোধ জানান। উভয়ের মধ্যে পর্যটন ও ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্য ক্রিকেট সংস্থার সাথে যুক্ত বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে আগেই পরিচয় রয়েছে বলে সৌরভ গাঙ্গুলী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যের ঐতিহ্যবাহী জনজাতিদের রিসা, পুষ্পস্তবক ও স্মারক উপহার সৌরভ গাঙ্গুলীর হাতে তুলে দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...