অবিলম্বে কৃষকদের দুর্দশা দূর করতে এবং আর্থিক ক্ষতিপূরনের দাবি জানিয়ে ডেপুটেশন কংগ্রেসের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের এক প্রতিনিধিদল গোমতী জেলার উদয়পুর মহকুমার শাসকের নিকট ও বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধিদল চারিলাম সেক্টর কৃষি অধিকর্তার নিকট আলাদা আলাদা ভাবে অবিলম্বে চাষী ও কৃষকদের দুর্দশা দূর করতে এবং আর্থিক ক্ষতিপূরনের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষণের ফলে চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন, চাষাবাদের সঙ্গে যুক্ত সমস্ত কৃষকদের এই দুর্দশায় উদ্বিগ্ন কংগ্রেস। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি দুরীকরণে রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। তারই পরিপ্রেক্ষিতে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ অবদানের দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...