দুই দিনের রাজ্য সফরে আসছেন সৌরভ গাঙ্গুলী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটনের ব্যান্ড এম্বাসেডর হিসেবে রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলী । দুই দিনের রাজ্য সফর কালে সৌরভ গাঙ্গুলী প্রথমেই যাবেন উজ্জয়ন্ত রাজপ্রাসাদে । সেখানে এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হওয়ার পর মিলিত হবেন এক সাংবাদিক বৈঠকে ।এদিনের সাংবাদিক বৈঠকে পর্যটন মন্ত্রী আরও জানান , আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পর্যটনের ব্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলীকে নাগরিক সংবর্ধনা জানানো হবে । মাঝখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন সৌরভ গাঙ্গুলী ।

 

সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার স্টেট গেস্টের মর্যাদা দিয়েছে ।পর্যটন মন্ত্রী জানান , আগরতলা শহরের পর্যটনের উন্নয়নে অলরেডি ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি উনকোটি জেলার জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে । আগরতলায় ৫৮ কোটি টাকার টেন্ডার হয়ে গেছে । ঊনকোটি জেলায়ও ষাট কোটি টাকার টেন্ডার হয়েছে । সব মিলিয়ে পর্যটনের বিকাশে রাজ্য সরকার প্রায় ৩৫০ কোটি টাকা খরচ করবে ।

 

এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা ও পর্যটন দপ্তরের ডাইরেক্টর তপন দাস । পর্যটন মন্ত্রী আরও জানান , সবকিছু ঠিকঠাক চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই মাথা তুলে দাঁড়াবে রাজ্যের পর্যটন শিল্প । পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে রাজ্যের বেকার যুবক-যুবতীদের ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...