কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় জিরানীয়া অগ্নি বিনা হলে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সোসাইটির চেয়ারম্যান অরবিন্দ বোস সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ নিয়ে বলতে গিয়ে জানান , আগামীদিনে এই সোসাইটির আরো উন্নতকরণে কি কি করণীয় এবং কতটুকু ব্যয় ও আয় করা যায় সে বিষয়ে সকলের মধ্যে আলোচনাক্রমে আগামী এক বছরের বাজেট নির্ধারণ করা। তাছাড়া এই সোসাইটিতে ৭০০ জন সদস্য রয়েছে যার গুরুত্ব অনেক বেশি তাই এই সোসায়াটির উন্নয়নে নিজেদের মনোভাব প্রকাশের ও আহবান জানান মন্ত্রী , তার পাশাপাশি এই সোসাইটির জন্যে এলাকায় উন্নয়ন হচ্ছে এলাকার মানুষের এই মনোভাবেরও সাধুবাদ জানান তিনি। এই দিনের সভায় জিরানিয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...