কর্মস্থলেই অস্বাভাবিক মৃত্যু হল এক টি এস আর জওয়ানের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্মস্থলেই অস্বাভাবিক মৃত্যু হল এক টি এস আর জওয়ানের। রবিবার সাত সকালে মর্মান্তিক এই ঘটনা বোধজংনগর স্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে। মৃত জওয়ানের নাম আব্বাস উদ্দিন। বয়স ৪৩ বছর। বাড়ি শান্তিরবাজার মহকুমায়। ক্যাম্প সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবার রাতেও পেশাগত দায়িত্ব পালন শেষ করে রাতের আহার শেষে নিজ বিছানায় শুয়ে পড়েন আব্বাস উদ্দিন। রবিবার সকালে তার সতীর্থরা প্রত্যক্ষ করেন বিছানাতেই নিস্তেজ অবস্থায় রয়েছে আব্বাস। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করে। আশঙ্কা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই টিএস আর জওয়ানের। যদিও তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যেই রবিবার দুপুরে মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।এদিকে আব্বাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...