রাতের আঁধারে শহরে গাড়ি ভাঙচুর দুষ্কৃতিকারীদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুষ্কৃতিকারীদের হাত থেকে এবার রেহাই পাচ্ছেনা চার চাকার গাড়ির মালিকেরাও। রাতের আঁধারে নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা প্রায় সময় রাস্তার পাশে রাখা গাড়িতে হামলা সংঘটিত করে চলেছে। আগরতলা জগন্নাথ বাড়ি এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী। সেদিনের ঘটনার রেশ কেটে না উঠতেই, ফের আরো একবার এধরনের ঘটনা উঠে এলো জনসম্মুখে। এবারের ঘটনা আগরতলা ধলেশ্বর দেবেেন্দ্র রোড এলাকায়। বুধবার রাতে দুষ্কৃতিকারীরা রাস্তার পাশে রাখা একটি চার চাকার গাড়িতে ভাঙচুর চালায়। এতে ব্যাপক ক্ষতি হয় গাড়িটি। বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করেন এই ভাঙচুরের ঘটনা। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চার চাকার গাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনাকে ঘিরে এলাকার অন্যান্য নাগরিকদের মধ্যেও চাঞ্চল্য দেখা দেয়। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বিশ্বজিৎ রায় জানান প্রতিদিনের মতো গতকাল রাতেও সেখানে গাড়ি রেখে তিনি বাড়ি চলে যান। সকালে এসে প্রত্যক্ষ করেন এই ঘটনা। তিনি রাজ্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...