ছেলে ও পিতার অভিযোগের পাল্টা অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পুজোর আগে রাউত খলা ক্লাবের নামে বদনাম করার জন্য নাটক মঞ্চস্থ করেছে বাপ বেটা দুইজন । দুলাল মিয়া এবং মামন মিয়া দুজনেই এই ক্লাবের সদস্য । ক্লাবে চাঁদা দিতে এসে বেরিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে নাটক মঞ্চস্থ করেছে । মুর্দাকথা বনেদি এই ক্লাবকে কালিমা লিপ্ত করার অপকৌশল নিয়েছে দুলাল মিয়া ও তার পুত্র মামুন মিয়া । বৃহস্পতিবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছেন ক্লাব সম্পাদক ।বাপ বেটা এই দুইজনের বিরুদ্ধে বিশালগড় থানায় সন্ত্রাসী কার্যকলাপের বহু মামলা নথিভুক্ত রয়েছে এমনকি তাদের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে থানায় । প্রসঙ্গত বুধবার দিন দুলাল মিয়া ও মামুন মিয়া অভিযোগ করেছিল তাদেরকে দিনভর ক্লাবে আটকে রেখে মারধর করেছে । পরবর্তী সময় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে । বাস্তবে কাদের বক্তব্য সঠিক সেটা বেরিয়ে আসবে পুলিশি তদন্তে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...