দেব শিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করতে গিয়ে  বাজারে হাত পুড়ছে ক্রেতাদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পুজো। পুজোর বাজারে লেগেছে ধুম। শনিবার থেকেই বাজারে ভিড় জমেছে। রবিবার সকালের পর থেকেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে গৃহস্থরা। তবে এবছর বিশ্বকর্মা পুজোর পরদিন সিদ্ধিদাতা গণেশের পূজা হওয়ার কারণে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা | জায়গা সংকুলানের কারণে সমস্ত মূর্তি একইসঙ্গে বাজারে আনতে পারেনি। অপরদিকে মূর্তির দাম মোটামুটি ঠিক থাকলেও বারোয়ারী বিশ্বকর্মা পুজোর কারণে বাড়িঘরের পূজো অনেকটাই কমে এসেছে বলে অভিমত ব্যক্ত করেন মৃৎশিল্পীরা। আগে যেখানে বাড়ি বাড়ি বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হতো এখন সেখানে বিভিন্ন ক্লাব সংগঠন গুলিতে বেশি করে পুজোর আয়োজন চলছে। যার ফলে ছোট মূর্তির চাহিদা অনেকটাই কমে গিয়েছে। একই কথা শোনা যায় ফল বিক্রেতাদের মুখেও। দেদার হারে আর আগের মত কাস্টমার আসছে না।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...