রাজ্যে শিল্প স্থাপন, যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সারলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়াদিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এক বৈঠকে মিলিত হন। সকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ভারতের সভাপতিত্বে জি-২০’র বৈঠক সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন কর্মসূচির রূপায়ণ ও আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যে রূপায়িত উন্নয়ন কর্মসূচির বিস্তারিত তথ্য ও আগামীদিনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প এবং প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও আলোচনা করেন। আলোচনায় প্রধানমন্ত্রী রাজ্যে এ সমস্ত প্রকল্প রূপায়ণ ও রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু পরামর্শও দেন৷ তাছাড়াও বৈঠকে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু, মৈত্রী সেতু দিয়ে যানবাহন চলাচল, আগরতলা-আখাউড়া রেল প্রকল্প ও জাতীয় সড়কের কাজ নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, রাজ্যে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে। এখন রাজ্যে বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বৈঠকে সম্প্রতি রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্তোষ ব্যক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...