বিদ্যুৎ ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করলো রাজ্যে তৃণমূল 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য তৃণমূল নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই। রাজ্যে তৃণমূলের সংগঠন থাকবে কি থাকবে না। দীর্ঘদিন ধরেই কোন ধরনের কর্মসূচি পরিলক্ষিত হয়নি তৃণমূল কংগ্রেসের। শুক্রবার হঠাৎ করে জেগে উঠল তৃণমূল। বিদ্যুৎ ইস্যুতে রাস্তায় নেমে রাজ্যের তৃণমূলের অস্তিত্ব জানান দিল প্রদেশ নেতৃত্ব। প্রচন্ড গরমে রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুৎ যন্ত্রণা। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। সাধারণ ঝড়েই কুপোকাত হয়ে পড়ে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ট্রান্সফরমার থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ যন্ত্রনা থেকে রাজ্যবাসীকে নিস্তার দিতে বিদ্যুৎ দপ্তরের সামনে এবার বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা এবং যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে কোন সঠিক প্রতিশ্রুতি না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান যুব তৃণমূল নেতা শান্তনু সাহা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...