মোবাইল সহ তিন ছিনতাই বাজকে গ্রেফতার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলা গাংগাইল রোড থেকে পুলিশ আটক করেছে তিন ছিনতাইবাজকে। তাদের জিজ্ঞাসাবাদে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা একটি মোবাইল ফোন। প্রসঙ্গত গত তিন দিন আগে বাবুল দেব নামে এক ব্যক্তি, তার মোবাইল ছিনতাই হয়েছে বলে বটতলা পুলিশ ফাঁড়িতে এফ আই আর দায়ের করেছিল। পুলিশ সেই মোবাইল ফোনের তদন্ত নেমে ফোনের লোকেশন বের করে প্রথমে এক ছিনতাইবাজকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও দুই ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয়। তদন্তের স্বার্থে পুলিশ এখনই তাদের কাছ থেকে কি কি জানতে পেরেছে তা বলতে নারাজ। পুলিশ হেফাজতে রেখেই তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বটতলা ফারি থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস। এস আই মলিন দেববর্মার নেতৃত্বে পুলিশ এই তিন ছিনতাইবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ছিনতাইবাজ চক্রের বাকি চাইদের জালে তুলতে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে পুলিশ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...