টি আর টি সি তে এবার চালু হলো ই টিকিটিং ব্যবস্থা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থা ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগম তথা টি আর টি সি তে এবার চালু হলো ই টিকিটিং ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় সোমবার সকালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই ব্যবস্থার সূচনা করলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব। এর ফলে এখন থেকে ঘরে বসেই সাধারণ মানুষ টিআরটিসির টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে প্রাথমিকভাবে এই টিকেটিং ব্যবস্থা চালু করা হয় খোয়াই – আগরতলা ও আগরতলা-সাবরুম সড়কে। এই পদ্ধতি খুব শীঘ্রই আগরতলা- ঢাকা ভায়া কলকাতা বাস পরিষেবার ক্ষেত্রেও চালু করা হবে। শুধু তাই নয় ক্রমান্বয়ে রাজ্যের অন্যান্য সড়কের ক্ষেত্রেও অনলাইন টিকেট ব্যবস্থা চালু করা হবে। এতে করে স্বাভাবিকভাবেই অনেকটা উপকৃত হবেন রাজ্যের পরিবহন যাত্রীরা। সোমবার সকালে এই ই টিকেটিং ব্যবস্থার সূচনা অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়, টিআরটিসির অধিকর্তা অশোক পাল সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব জানান খুব শীঘ্রই আগরতলা থেকে কমলপুরে এসি বাস পরিষেবা চালু করা হবে। এছাড়া এখন থেকে এই টিআরটিসি থেকেই বিমানের সব ধরনের টিকিট সংগ্রহ করতে পারবেন বিমানযাত্রীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...