দ্রুত এবং বিনা আইনী খরচে মামলা নিষ্পত্তির জন্য লোক আদালত অত্যন্ত ফলপ্রসূ : সব্যসাচী দত্ত পুরকায়স্থ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসলো শনিবার। রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসেছে লোক আদালত। লোক আদালতের কাজ শুরু হয় সকাল ১০টায়। মোট ৭১ টি বেঞ্চে আনুমানিক ১৫ হাজার,২৭১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এদিকে আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সের ত্রিপুরা হাইকোর্ট চত্বরেও বসে লোক আদালত । এখানে জাতীয় লোক আদালতে ৬৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। অপরদিকে আগরতলা কোর্ট চত্বরেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। ১৬টি লোক আদালতে ২৮৫৮টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এক সাক্ষাৎকারে আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ জানান, ১৫ হাজার,২৭১টি মামলার মধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত বিষয় রয়েছে আনুমানিক ৭হাজার,৪৬৭ টি। এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭ হাজার,৮০৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় ।লোক আদালতের মাধ্যমে জমে থাকা বিভিন্ন পুরনো মামলার নিষ্পত্তি হয়। তিনি বলেন,দ্রুত এবং বিনা আইনী খরচে মামলা নিষ্পত্তির জন্য লোক আদালত অত্যন্ত ফলপ্রসূ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...