এমবিবি কলেজের একটা সুনাম রয়েছে, এই সুনাম বজায় থাকে সেটাই এখন অন্যতম কাজ : সাংসদ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা এমবিবি কলেজের রবীন্দ্র হলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। এম বি বি কলেজের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত এদিনের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। কলেজ প্রাঙ্গণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে শুরু হয় এদিনের এই আলোচনা সভা। আলোচনা সভায় বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন অতিথি বক্তারা। সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জানান এমবিবি কলেজের একটা সুনাম রয়েছে। এই কলেজের বহু ছাত্র-ছাত্রী এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। আগামী দিনেও যাতে এই সুনাম বজায় থাকে সেটাই এখন অন্যতম কাজ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...