পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের আরও বেশি করে অংশ নেওয়ার আহ্বান জনজাতি কল্যাণমন্ত্রীর

Date:

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মোহনপুর মহকুমাভিত্তিক জনজাতি আন্ত আবাসিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যে ক্রীড়া প্রতিভার বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য উন্নত ক্রীড়া কাঠামো গড়ে তোলা হচ্ছে। জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকাশও সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের আরও বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানান। জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য খুব শীঘ্রই একটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার ৫টি ছাত্র ও ছাত্রী আবাসের ২৫০ জন ছাত্রছাত্রী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামারা ব্লকের বিডিও এল দার্লং, সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবণী দেববর্মী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডিং হাউস কমিটির চেয়ারম্যান রঞ্জিৎ দেববর্মী। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক উত্তম কুমার মলসই।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...