গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বটতলার একটি হোটেলে অভিযান চালায় একজোড়া কপোত কপোতিকে আটক করে পুলিশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের একাংশ হোটেল গুলিতে অবৈধ কাজকর্ম চলছে। এই অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে ছিল ।কিন্তু সুনির্দিষ্ট কোন আভাস না থাকায় পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না ।অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বটতলার একটি হোটেলে অভিযান চালায়। অভিযান কালে হোটেলের একটি রুম থেকে একজোড়া কপোত কপোতিকে আটক করে পুলিশ ।হোটেলের সংশ্লিষ্ট রুমটিতে সবেমাত্র তারা মদের আসর বসিয়েছিল। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে ,হোটেলের রেজিস্টার বইতে তাদের নাম লিপিবদ্ধ ছিল না। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায়।এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে এই কথা জানান।উল্লেখ্য তিন দিকে বাংলাদেশ সীমান্তে ঘেরা ত্রিপুরাকে নেশা, দেহ ব্যবসা এবং মানব প্রচারের করি ডোর বানিয়েছে আন্তর্জাতিক চোরাচালান কারীরা। এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নামার জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ প্রশাসন ২১ আগস্ট থেকে রাজ্যের ১৯ টি স্থানে নাকা পয়েন্ট সৃষ্টি করে নেশা বিরোধী অভিযানে নেমেছে। পাশাপাশি বিভিন্ন হোটেল গুলোতেও নিয়মিত অভিযান জারি রেখেছে। এই অভিযানের অঙ্গ হিসেবেই এদিন বটতলার সংশ্লিষ্ট হোটেল থেকে এই সাফল্য পায়ে পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...