শিক্ষক বরখাস্তের দাবিতে স্কুলে তালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষক বরখাস্তের দাবিতে কমলপুর গভমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস টুয়েলভ স্কুলে তালা ঝুলিয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার দুপুর আনুমানিক একটা থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্কুলের গেইটে তালা লাগিয়ে দেয় ।এদিকে তালা দেওয়ার পূর্বে ভিতরে অধ্যক্ষের নিকট একটি ডেপুটেশন প্রদান করেছে বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষক সজল ঘোষকে বরখাস্ত করতে হবে। অভিযোগ ওই শিক্ষক নাকি ছাত্রীদের সাথে অশালীন আচরণ করছে। বর্তমানে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মহকুমা শাসক কিংবা জেলা শাসক এসে শিক্ষক বরখাস্তের আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...