স্কুল পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অব্যাহত। তাই প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার রহস্যজনক কারণে আত্মহত্যার পথ বেছে নিল স্কুল পড়ুয়া এক ছাত্রী। আত্মঘাতী ছাত্রীর নাম মেঘলা জমাতিয়া। বয়স ১৭ বছর। ঘটনা উদয়পুরের কিল্লা এলাকায়। জানা যায় এদিন সকালে নিজ বাড়িতেই বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেঘলা। বিষয়টি পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় মেঘলাকে স্থানীয় কিল্লা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করে। আগরতলা জি বি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মেঘলা। জিবিতে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ গয়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে কি কারণে মেঘলা বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়া এই ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...