প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও ফলাফল 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদের সকলকে বছর বাঁচাও কর্মসূচির আওতায় পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করে জানান, মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার ৬১ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৮২ শতাংশ। মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসার যোগ্য ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪,২৫৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছে ৩,৭৯৭ জন। পাশ করেছে ২,৩৪৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৪৫৩ জন। পাশাপাশি উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসার যোগ্য ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪,৪০৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছে ৪, ১৮৬ জন। পাশ করেছে ৩,৪৩৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৭৫২ জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলেন পর্ষদের সচিব ড. দুলাল দে উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি আরও জানান, যে সকল ছাত্রছাত্রী ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় পাশ করতে পারেনি, তারা ২০২৪ সালে পর্ষদের পরীক্ষায় কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়ের প্রধানদের জানানো হয়েছে যারা ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় বসেছে তাদের পুরনো মার্কশিট / সার্টিফিকেট নিয়ে বিদ্যালয় প্রধান বা তার অনুমোদিত অনুমোদিত প্রতিনিধি আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পর্ষদ অফিস থেকে সকাল ১১টা হইতে বিকেল ৫টার মধ্যে পরিবর্তিত নতুন মার্কশিট / সার্টিফিকেট সংগ্রহ করার জন্য।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...