১০ কোটি টাকার হিরোইন উদ্ধার, আটক এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতিসম্প্রতি চুরাইবাড়িতে একটি বড় মাপের সাফল্য পেয়েছিল উত্তর জেলা পুলিশ। তার পক্ষ কালের মধ্যে আবারো উত্তর জেলার পুলিশের ঝুলিতে একটি বড় মাপের সাফল্য সংযোজিত হল। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার থেকে অপেক্ষায় ছিল দামছড়া তথা উত্তর জেলার পুলিশ। দামছড়া নাকা পয়েন্টে পূর্বসূত্র অনুযায়ী পুলিশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে গত ১৯ আগস্ট থেকে সারা রাজ্যেই শুরু হয়েছে পুলিশের বিশেষ যানবাহন তল্লাশি অভিযান। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চূড়ান্ত চেকিং চলছে। দামছড়া থানার ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে এবং উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে শুক্রবার থেকে দামছড়া নাকা পয়েন্টে প্রচন্ড তৎপরতার সাথে পুলিশ সক্রিয় হয়ে উঠে। এর মধ্যেই শনিবার সকালে একটি বোলেরো গাড়ি আসে। পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা হেরোইন ধরা পড়ে। যার ওজন এক কেজি ৩০০ গ্রাম। উদ্ধার হওয়া হিরোইনের কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। হিরোইনের পাশাপাশি আসামের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। একই সাথে বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে তদন্ত শুরু করেছে। এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে বলে জানালেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...