সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে জিতেন্দ্র চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন আচরণবিধি যাতে সঠিকভাবে রূপায়ণ করা হয় এই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছে সিপিআইএমের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দল দাবি জানিয়েছে সোনামুড়া মহকুমায় বিভিন্ন হোটেল গুলিতে ইতিমধ্যেই বহিরাগতদের ভিড় দেখা দিয়েছে। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে যাতে সমস্ত বহিরাগতদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। নির্বাচন কমিশনে দাবি জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী বলেন, গত উপনির্বাচনের অভিজ্ঞতা নিরিখে আমরা নির্বাচন কমিশনে দাবি জানিয়েছি। এ দিন সিপিআইএম রাজ্য সম্পাদক ৮-বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। বলেন রাজ্য পুলিশের মদতে সেই নির্বাচনে ভোট লুট হয়েছিল। তার পুনরাবৃত্তি যাতে ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে না ঘটে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...