নাক কান গলার উন্নত চিকিৎসা জিবিপি হাসপাতালে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্ম বধির ও জন্ম থেকে যে সমস্ত শিশুরা কথা বলতে পারেনা তাদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে জিবি হাসপাতালে। যে শিশুর জন্মের পর কানেও শুনতে পায় না কিংবা কথা বলতে পারে না, সেই সমস্ত শিশুদের উন্নত পরিষেবা দিচ্ছে জিবি হাসপাতালের ইএনটি বিভাগ। যেখানে বহির রাজ্যে চিকিৎসা করলে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হয়ে যায় সেখানে আগরতলার জিবিপি হাসপাতালের ইএনটি বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এই তথ্য তুলে ধরেন হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ বিপ্লব নাগ ও ডেপুটি এম এস মনিরুল ইসলাম। মেডিকেল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী জানান, আগে যে সমস্ত পরিষেবা ছিলনা জিবি হাসপাতালে সেই সমস্ত উন্নত পরিষেবা এখন দেওয়া হয় এখানে। যার জন্য অযথা মানুষ যাতে সময় ও অর্থের অপচয় করে বহির রাজ্য মুখী না হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...