কলেজ ছাত্রের উপর আক্রমণ প্রতিবাদে বজরং দল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক কলেজ পড়ুয়া ছাত্র জেহাদীদের আক্রমণের শিকার হয়েছে বলে অভিযোগ। ঘটনা সংঘটিত হয়েছে বুধবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স এর পেছনে। অভিযোগ কলেজ থেকে ভাড়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় উমাশঙ্কর বণিক নামে তৃতীয় বর্ষের এক ছাত্রের উপর অতর্কিত হামলা চালায় প্রায় ৮-১০ জন জেহাদী। যাদের কাছে আগ্নেয়াস্ত্রসহ তরোয়াল ছুরি সবকিছু ছিল। ছুরি দিয়ে উমাশঙ্কর বণিকের পেটে ও পিঠে বেশ কয়েকটি আঘাত করেছে। এছাড়াও তার মাথায় আঘাত লেগেছে প্রচন্ড। বৃহস্পতিবার বজরং দলের সদস্যরা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বলেন, শুধুমাত্র বজরং দলের প্রশিক্ষণপ্রাপ্ত ছিল বলে উমাশঙ্কর বনিক আট দশজন যুবকের সঙ্গে ধস্তাধস্তি করে কোনওক্রমে প্রাণ বাঁচিয়েছে। বজরং দল অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...