১৩ বছরের নাবালিকাকে বলাৎকারের অভিযোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ বছরের নাবালিকাকে বলাৎকার করার অভিযোগ উঠেছে এক নর পাষন্ডের বিরুদ্ধে। ঘটনা কমলা সাগর বিধানসভার সেকেরকোট নেতাজি সুভাষ কলোনী এলাকায়। গত ২১ আগস্ট পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে তের বছর বয়সি ওই নাবালিকাকে বলাৎকার করেছে পাশের বাড়ির বিজয় দাস নামে এক পাষণ্ড। নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় বিজয় দাস। এদিকে নাবালিকা মেয়েটি তার মা কাজ থেকে বাড়িতে ফিরে আসার পর সম্পূর্ণ বিষয় খুলে বলেছে। এ নিয়ে গ্রাম্য সালিশিরা উপযুক্ত বিচার করবে বলে আশ্বস্ত করে রেখেছিল পরিবারটিকে।যার ফলে পরিবারের লোকজন আর থানায় মামলা করতে যায়নি। বর্তমানে অভিযোগ উঠেছে গ্রাম্য মোড়লদের বিরুদ্ধেও। তারা নাকি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এ নিয়ে নাবালিকা কন্যার মা দারস্ত হয়েছে সাংবাদিকদের। বৃহস্পতিবারই আমতলী থানায় মামলা দায়ের করেছে মহিলা। প্রসঙ্গত গ্রাম্য মোড়লরা নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়ে ঘটনা শেষ করতে চেয়েছিল। তাদের প্রস্তাবে না হয়ে আইনের দ্বারস্ত হয়ে উপযুক্ত বিচার চেয়েছে পরিবারটি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...