দুর্ঘটনায় প্রাণে বাঁচল ৭০ জন স্কুল পড়ুয়া
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ৭০ জন স্কুল পড়ুয়া কচিকাঁচা। সংবাদে প্রকাশ, বাস ড্রাইভার মদ মত্ত অবস্থায় থাকার ফলে পটু নগরে রাস্তার সাইডে একটি ইলেকট্রিক খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। অল্পতে বেঁচে যায় বিদ্যুৎ খুঁটির পড়ে থাকা কয়েকটি বাড়ি ঘরের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা গাড়িতে থাকা শিশুদের নামিয়ে আনে। অভিযোগ দুর্ঘটনার পরেই ড্রাইভার ও অ্যাসিস্ট্যান্ট গাড়ি ফেলে পালিয়ে যায়।
প্রসঙ্গত এই গাড়িটির ড্রাইভারের বাড়িতেই মদ বিক্রি হয়। সে সবসময় মদমত্ত অবস্থায় গাড়ি চালায় বলে স্থানীয়দের অভিযোগইলেকট্রিক খুটিতে ধাক্কার সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
Continue Reading