লোকসভায় দুটি আসনেই জয়ের লক্ষ্য কংগ্রেসের : ঈশান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে প্রদেশ কংগ্রেস কমিটি। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে শাখা সংগঠনগুলির। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয়েছে যুব কংগ্রেসের এক সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির সম্পাদক ঈশান আহমেদ খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় সম্পাদক বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদী কংগ্রেস। সেই লক্ষ্যেই ঘর গোছাতে শুরু করেছে প্রদেশ কংগ্রেস কমিটি। সর্বভারতীয় কংগ্রেস কমিটিও ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...