এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান

Date:

 

জনতার কলম ওয়েবডেস্ক :- এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন অলরাউন্ডার করিম জানাত। জাতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ২৫ বছর বয়সী জানাত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হারারে স্পোর্টসে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করেন। এশিয়া কাপে আফগানদের নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি।শ্রীলঙ্কা ও পাকিস্তানের কন্ডিশনের কথা মাথায় রেখে রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ ও শরাফউদ্দিন আশরাফের মতো চার স্পিনারকে দলে নিয়েছে আফগানরা। নজর থাকবে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দিকেও। দু’জনেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাবর আজমের পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে এশিয়া কাপে যাবে আফগানরা। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের প্রথম ম্যাচ সাকিব আল হাসানের বাংলাদেশের বিপক্ষে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...