রক্তের ধর্ম হচ্ছে মানবতা : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  রবিবার শিশু বিহার স্কুল অডিটোরিয়ামে শিশু বিহার অ্যালামনী এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এসএমসি কমিটির চেয়ারম্যান তথা সদর মহকুমা শাসক অরুপ দেব, কর্পুরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যে সরকারিভাবে যে বারোটি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে তাতে রক্তস্বল্পতা দেখা দিয়েছিল তা পরিলক্ষিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা রাজ্যবাসীর কাছে ও সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিল রক্তদানে এগিয়ে আসার জন্য । তাই সকল সংস্থা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে রক্তদানে। যোগান এবং চাহিদের মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরনের রক্তদান শিবির বা স্বেচ্ছা রক্তদানের উৎসব। রক্তের কোন ধরনের ধর্ম নেই রক্তের ধর্ম হচ্ছে মানবতা। নানা ধরনের সমাজসেবামূলক কর্মসূচির পাশাপাশি রক্তদানের মত বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও এগিয়ে আসেন শিশু বিহার অ্যালুমনী তাই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মেয়র এবং আশা ব্যাক্ত করলেন আগামীদিনেও তাদের এধরনের কর্মসূচি জারী থাকবে বলে। এদিনের রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...