নেশার টানে চুরি করতে বাধ্য আসক্তরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরি ছিনতাই এর মত পথ বেছে নিচ্ছে ড্রাগস আসক্তরা। বুধবার নেশার টাকা জোগাড় করতে চুরি করে হাতেনাতে ধরা পরল উচ্চশিক্ষিত যুবক। ঘটনা বিশালগড় মহকুমার গোলাঘাটি বাজার এলাকায়। গোলাঘাটি এলাকার টোটন দাস নামে এক যুবক ধরা পড়ে স্বীকার করে সে ড্রাগস খাওয়ার জন্য টাকা যোগাড় করতেই চুরি করেছে। পরে এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিশালগড় অফিস টিলার এলাকার রামু এবং মিঠুর কাছ থেকে ড্রাগস সংগ্রহ করে , গোলাঘাটি এলাকার মদন এবং নান্টুর কাছ থেকেও সে ড্রাগস সংগ্রহ করে। অপরদিকে দোকানের মালিক কানন সিংহ জানায় তার অনুপস্থিতিতে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় তার মেয়ে এবং স্ত্রী চিৎকার করলে অন্যরা বেরিয়ে এসে তাকে দৌড়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...