ম্যামকে আবাস ছেড়ে যেতে দেবে না ছাত্রীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-হোস্টেল সুপার বদলি করতেই কান্নায় ভেঙে পড়ল ছাএীরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার টিটিএএডিসি সতিরুং রিয়াং রেসিডেন্সি এসটি বালিকা আবাসে। এই বালিকা আবাসে দীর্ঘ ৮বছর ধরে সূর্য প্রভা চাকমা সুপার হিসেবে কর্মরত ছিলেন। সূর্য প্রভা চাকমা ছাএীদের সঙ্গে সু সম্পর্ক গড়ে তোলেন। সোমবার টিটিএএডিসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় যে , এদিনের মধ্যে তাকে সতিরুং রিয়াং রেসিডেন্সি এসটি ছাএী আবাস ছেড়ে অন্য স্কুলে যোগদান করতে হবে। আদেশ অনুসারে সোমবার বিকাল চারটায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময়ে প্রতিবাদী হয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে ছাত্রীরা। কিছুতেই তারা এই ম্যামকে আবাস ছেড়ে যেতে দেবে না।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...