এলবার্ট এক্কা পার্কে লেজার শোয়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্কে শুরু হয়েছে লেজার শো। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক অনুষ্ঠানের মাধ্যমে এই লেজার লাইটিং শো এর আনুষ্ঠানিক সূচনা করেন। যার মাধ্যমে দেশ বিভাজনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী এদিন লেজার শো এর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এখানে লাইটিং এর মাধ্যমে যখন দেশ বিভাজনের বিভীষিকাময় বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরা হবে, তখন সেগুলি মানুষ তার স্মৃতিতে ধরে রাখতে পারবে। এমনিতে গল্প আকারে শুনলেও সেটা বেশিদিন স্মৃতিতে রাখা যায় না। সেই জন্য সরকার লেজার লাইটের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার লক্ষ্যে এই পার্কে ব্যবস্থা করা হয়েছে। যার ফলে পর্যটকরা আরো বেশি করে অনুপ্রাণিত হবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...