স্বাধীনতা সংগ্রামীদের করের উপর ১০ শতাংশ ছাড়, বাড়তি করের বোঝা নেই নাগরিকদের উপর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আগরতলা পুর নিগমের ৩৯৭ কোটি টাকার বাজেট প্রস্তাব বৃহস্পতিবার ধনি ভোটে গৃহীত হয়।এদিন বাজেট নিয়ে এএমসি’র কাউন্সিল বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই কথা জানান মেয়র দীপক মজুমদার ।আগরতলা পুর নিগমের ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেট প্রস্তাব গৃহীত হয়েছে।বৃহস্পতিবার নিগমের কনফারেন্স হলে প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা হয়।কর্পোরেটররা এই আলোচনায় অ়ংশ গ্রহন করেন।আলোচনা শেষে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন মেয়র দীপক মজুমদার ।তিনি জানান,আগরতলা পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ সহায়ক হবে এই বাজেট।নাগরিকদের সুখ ও সাচ্ছন্দের কথা মাথায় রেখে এই বাজেট করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার ।উল্লেখ্য, পুর বাজেটে ঘাটতির পরিমান ৫৫ লক্ষ টাকা।বাজেটে নাগরিকদের উপর কোন বাড়তি করের বোঝা চাপানো হয়নি।স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে পুর এলাকায় বসবাসকারী স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত পরিবারগুলির জন্য নির্ধারিত করের উপর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...