মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে গণ অবস্থান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মণিপুরের অশান্ত পরিবেশ অবিলম্বে শান্ত করার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা মনিপুরী কো-অর্ডিনেশন কমিটি। মনিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর রবীন্দ্রভবনের সামনে চার ঘন্টার গণ অবস্থান পালন করেছে মনিপুরী কো-অর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ মনিপুরে শতবর্ষ পুরানো দুটি জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে ঘৃণ্য রাজনৈতিক চক্র। কেননা প্রাকৃতিক সম্পদে ভরপুর মনিপুরের প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠনের উদ্দেশ্যে এবং কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র এই অঞ্চলের দুটি জাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি করে রেখেছে। যার ফলে গ্রাম কি গ্রাম ছন্নছাড়া হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রাণ হানি ঘটেছে কয়েক শত নিরীহ সাধারণ মানুষের। স্কুল কলেজ বন্ধ, দুর্বিষহ এক অসহায় যন্ত্রণার মধ্যে দিনযাপন করছে মনিপুরের সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনী নামানো সত্ত্বেও ফিরিয়ে আনা যাচ্ছে না মণিপুরের শান্তি সম্প্রীতি। আগামী কিছুদিনের মধ্যে যদি মনিপুরের সম্প্রীতি ফিরিয়ে আনা না যায় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ত্রিপুরা মনিপুরী কো অর্ডিনেশন কমিটি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...