Connect with us

ছাত্র-ছাত্রীদের সমস্যা নিরসনে টিএসইউর ডেপুটেশন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলেজ ও বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও ভর্তি হতে পারেনি অবিলম্বে তাদের ভর্তির ব্যবস্থা করা, করবুক এবং জম্পুইজলাতে নতুন দুটি ডিগ্রী কলেজ স্থাপন করা সহ চার দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন। প্রসঙ্গত মঙ্গলবার ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন ডেপুটেশন প্রদান করেছিল মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে। বুধবার ফের উচ্চশিক্ষা অধিকর্তার সাথে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের উদ্ভূত সমস্যার সমাধানকল্পে উচ্চশিক্ষা অধিকর্তা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার দাবিতে সরব হয়েছে। এদিন টিএসইউ কর্মী সমর্থকরা উচ্চশিক্ষা অধিকর্তার অফিসের সামনে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের আরও দাবি অবিলম্বে যাতে খুমলুঙ্গ কলেজে ককবরক ও ইংরেজিতে মাস্টার ডিগ্রী কোর্স চালু করে পাশাপাশি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ককবরক ও ইংরেজি বিষয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে।