দ্রব্যমূল্য বৃদ্ধি কাণ্ডে জড়িত দুই ব্যবসায়ীকে হাতেনাতে ধরল খাদ্য দপ্তরের আধিকারিকরা, সীল করা হল দোকান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে নিত্যপ্রয়োজনীয় আলু পেঁয়াজের দাম বৃদ্ধির খবর পেয়ে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সোমবার অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং বাজারে আসন্ন এক ক্রেতার কাছ থেকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রমাণ পায় আধিকারিকরা তারপর সেই ক্রেতাকে জিজ্ঞেস করা হলে সে কোথায় থেকে এবং কত দিয়ে আলু ক্রয় করেছে সেই ক্রেতা জানায় সে নাকি ৩০ টাকা কেজি করে আলু ক্রয় করেছে যেখানে আলুর মূল্য বাজারে ২৮ টাকা কিলো, তারপর আধিকারিকরা সেই অভিযুক্ত দোকানদারকে আলুর মূল্য বৃদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করলে সেও জানায় সে নাকি অন্য আরেকটি দোকান থেকে ২৯ টাকা কিলো করে আলু ক্রয় করেছে এবং তারপর “চুরে চুরে যে মাসতুতো ভাই” তার স্বচক্ষে প্রমাণ দেখলো আধিকারিকরা। কেননা অপর সেই দোকানদারকে জিজ্ঞেস করা হলে সে জানিয়েছে সে ২৮ টাকা কিলো করে আলু বিক্রয় করেছে তা বলতেই ঝামেলা শুরু হয় মহারাজগঞ্জ বাজারে দুই আলু বিক্রেতার মধ্যে এবং তারপর ঝগড়ার সীমানা পাড় হওয়ার পূর্বে দপ্তরের আধিকারিকরা দুটি দোকানে সিল মেরে দোকান বন্ধ করে দেয় এবং এই দুই আলু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...